LaraMag

collapse
...
Home / Eğlence / ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি, র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি, র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

26-May-2026  The Gazette Desk  85 görüntüleme
ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি, র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে র‌্যাবের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবীব পলাশ। মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। র‌্যাব মহাপরিচালক জানান,  এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

ইয়াসিন বাহিনী কি র‌্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি র‌্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না।

 

ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ঈদের জামাতে নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা রক্ষায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রাত্রিকালীন নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানোর পাশাপাশি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

র‌্যাব মহাপরিচালক বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। কুরবানির পশু বহনকারী ট্রাক যাতে কোনো হাটে জোর করে নিতে না পারে, সেই বিষয়ে সচেষ্ট আছে র‌্যাব। কোনো থ্রেট নেই। সাধারণত ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই বেড়ে যায়। তাই এবার দিনে এবং রাতে পেট্রোল টিম আরও বেশি রাখা হয়েছে ।


Paylaş:

Bir yorum bırakın

E-posta adresiniz yayınlanmayacaktır. Gerekli alanlar * ile işaretlenmiştir

Bu sitedeki deneyiminiz çerezlere izin verilerek iyileştirilecektir Çerez Politikası