Where Gazette Speaks, World Listens.

Header
collapse
...
Home / অর্থনীতি / বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

12-Jun-2026  The Gazette Desk  7 views
বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে এবং প্রতিটি মানুষকে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

সব শ্রেণির মানুষের জন্য এবারের বাজেট উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়িক কার্যক্রমের খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেছেন। পাশাপাশি বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট রেজিম ও অন্তর্বর্তী সরকারের পর এই বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। সরকার প্রতিটি মানুষকে উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, সরকার নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার চেষ্টা চলছে। যেন অর্থের অপচয় না হয় সেসব ভেবেই প্রকল্প নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী. মোহাম্মদ আমিন উর রশিদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ প্রমুখ।

এর আগে ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট।

 


Share:

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy